তুমি জানতে চেয়েছিলে
শিল্প : এন্ড্রু কিশোর | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান
তুমি জানতে চেয়েছিলে
দু’চোখের লোনা জলে
স্মৃতিরা-কি কথা কয়।
সাগরের নীল জলে
কত ব্যথা ঝলমলে
সাগর তা কেন শুধু সয়।
কেউ যদি ভালবেসে
হারালে তা অবশেষে
ব্যর্থ হল জীবন কেন মনে হয়।
সকলেই প্রেমে পড়ে
স্বপ্নেরা ভাঙে-গড়ে,
না পাওয়ায় কেউ কেউ দেবদাস হয়।
কেউ যদি দ্বীপ জ্বেলে
অভিমানে চলে গেলে
ফিরবে সে-কেন কেউ পথ চেয়ে রয়।
বিরহে-অভিসারে
কেউ জিতে, কেউ হারে
প্রতারিত মন বলে কেউ কারো নয়।