যে গল্পটা শুরু করেছিলে
শিল্পী : সাবিনা ইয়াসমিন | সুর : এস এ শামীম | সঙ্গীত পরিচালক : শেখ সাদী খান
যে গল্পটা শুরু করেছিলে
শেষ করোনি তা যে
ঐ গল্পের রেশটুকু আজো
স্মৃতির বীণায় শুধু বাজে।
আমায় নায়িকা করে যে কথা শুরু
সবুজে ঢেকেছিল ধূ ধূ মরু।
হঠাৎ-অভিামানী ঝড় এল কীযে।
যে ছবি রঙে রঙে পূর্ণতা পেতে
তোমার পাশে ছিলাম পথে যেতে।
তুমিই তো পথ একা-চিনে নিলে নিজে।